

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও বর্তমান নায়েবে আমির রজব আলী (৫৬) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রজব আলী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। অসুস্থতার কারণে প্রথমে ঢাকায় চিকিৎসা নেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর সোমবার সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, রজব আলী দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন সংকট ও দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন তিনি।
তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


