বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জের মাদক ব্যবসায়ীদের কেমোথেরাপি দেওয়া হবে : ঠাকুরগাঁও ডিসি 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৪:০২ পিএম
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক
expand
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় সুধীজন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক বলেছেন, “মাদক এখন ক্যান্সারের থার্ড স্টেজে (তৃতীয় পর্যায়) চলে গেছে। তাই মাদক ব্যবসায়ীদের এখন ‘কেমোথেরাপি’ দিতে হবে।” সারা দেশে মাদক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মঙ্গলবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

সভায় জেলা প্রশাসক ভূমি ও তহসিল অফিসের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনভোগান্তি লাঘবে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। পীরগঞ্জের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন।

সভায় স্থানীয় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক জবাবদিহি এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এসময় নবাগত জেলা প্রশাসক সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাফিজুর রহমান এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল।

এছাড়াও সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা জামায়াতের আমির বাবুল আহম্মেদ, সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup