শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও ১১ দলের সমাবেশ ও গণমিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:০০ পিএম
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলের সমাবেশ ও গণমিছিল
expand
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলের সমাবেশ ও গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ জণদুর্ভোগ লাঘবে ১১ দলিও ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ মে) দুপুর ৩ টার দিকে ঠাকুরগাঁও জেলা শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করেন তারা। মিছিলটি বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে আবারো একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশ উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতারাসহ কর্মী সমর্থকরা। এসময় তারা সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে অন্যথায় দেশের জনগণ আবারো কঠোর আন্দোলনের নামবে। সরকার পতনের আন্দোলনে নামবে। এবং বর্তমান জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

রিলিপের মালের মত লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। তাই দ্রুত এই সংকটের সমাধান করুন, দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করুন নয়তো আবারো দেশের মানুষ রাজপথে নামবে বলে হুশিয়ারি দেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন