বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:০৩ পিএম
টাঙ্গাইলে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন 
expand
টাঙ্গাইলে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন 

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগানে দেশব্যাপী শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবন থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ভূমিসেবা মেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

এর অংশ হিসেবে টাঙ্গাইলেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup