বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:৩৮ পিএম
রেজাউল হান্নান
expand
রেজাউল হান্নান

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নানের আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে পৌর শহর থেকে তাকে আটক করে গোপালপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান,ঘটনাটি উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। গত ৩০ এপ্রিল বিদ্যালয়ে পিকনিক চলাকালে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন।

বিষয়টি জানার পর পরিবারের লোকজন মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। পরে রোববার সকালে বিষয়টি এলাকায় জানজানি হলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ন্যক্কারজনক এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানা মামলা হয়েছে এবং অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup