

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান বলেছেন আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়ালি আন অফিসিয়ালি কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে।
আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে চলে যায় তখন সরকারের কোষাগার ছিল সম্পূর্ণ শুন্য এবং পরবর্তী সময়ে ড. ইউনূসের অন্তর্বতীকালীন সময়ের ১৮ মাস একটা দারিদ্যের সংসার যেমন আধাবেলা খেয়ে চলে এরকমভাবে সরকার চালিয়ে গেছেন।
শনিবার(২ মে) সখীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কোন দুর্নীতিতে যাবো না। আমাদের সরকারের আমলে আমরা কোন টাকা পাচারে যাবো না। যে সমস্ত শিল্প কারখানা আগের সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, সেসকল শিল্প কারখানা আবার চালু করবো।
অনুষ্ঠানে , ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ১৬ জন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন , বিভিন্ন ইউনিয়নে দরিদ্র ১০ টি পরিবারের মাঝে টিউবওয়েল , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী , ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র মহিলার মাঝে গবাদি পশু ও ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।
মন্তব্য করুন