বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রসিংয়ে উঠেই বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল ৫ যাত্রী

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:২৩ এএম
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রেন
expand
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রেন

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) এবং আবদুর রশিদের মেয়ে রিফা (২৩)।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাদুল্যাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় এসে জ্বালানি শেষ হয়ে থেমে যায়। এরপর বাসের চালক ও সহকারী তেল সংগ্রহ করতে গেলে যাত্রীরা বাস থেকে নেমে আশপাশে অবস্থান নেন।

বাসের এক যাত্রী মায়া (৩০) জানান, যাত্রীরা কেউ রাস্তার পাশে, আবার কেউ পাশের রেললাইনে গিয়ে বসেছিলেন। এ সময় হঠাৎ ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন দ্রুতগতিতে এসে পাঁচজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে। এসময় টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জে এক্সপ্রেসের ট্রেনটি বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup