মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে যুবদল নেতা ৩ দিন ধরে নিখোঁজ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০১:২০ এএম
মির্জাপুর উপজেলায় ইউসুফ খান নামের এক ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক
expand
মির্জাপুর উপজেলায় ইউসুফ খান নামের এক ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইউসুফ খান নামের এক ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ৩ দিন ধরে নিখোঁজ হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফেরত আসেনি ওই যুবদল নেতা।

নিখোঁজ ইউসুফ উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগড়াই কুড়াতলী গ্রামের মো: দুলাল খানের ছেলে। ইউসুফ আজগানা ইউনিয়নে ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক বলে জানা যায়।

এ ব্যাপারে রবিবার (১৫ মার্চ) নিখোঁজ যুবদল নেতার বড় বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

পান্না আক্তার বলেন, তাঁর ছোট ভাই ইউসুফ মাটির ব্যবসার সাথে জড়িত। ইউসুফ গত ১৪ মার্চ রাতে খাবার খেয়ে বাড়ির দক্ষিণ পাশে পরান খানের জমিতে ভেকু গাড়ি দিয়ে মাটি কাটার কথা বলিয়া বাড়ি হইতে বের হয়ে যায়।যথাসময়ে আমার ভাই আমাদের বাড়িতে না ফেরায় আমি ও আমার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করিয়া এখন পর্যন্ত তার কোন সন্ধান পাই নাই।ৎ

রবিবার আনুমানিক সময় সকাল ৭টা সময় ইউসুফ এর মোবাইল থেকে একটি ফোন আসে এবং বলা হয় ইউসুফ মাটি ব্যবসা করে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তারপর থেকে ইউসুফ এর ফোনটি বন্ধ।৩ দিনেও ইউসুফ খানের সন্ধান না পাওয়ায় তাঁর পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন বলে জানান তাহার বোন।

ইউনুসের স্ত্রী সুমি বলেন, ছোট বাচ্চা নিয়ে অসহায় অবস্থার মধ্যে আছি। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি, যেন দ্রুত আমার স্বামী ইউসুফকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে দেয়।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিখোঁজ যুবদল নেতা ইউসুফকে খুঁজে বের করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে। আমরা আশা করছি, খুব শিগগিরই তাঁকে উদ্ধার করতে পারব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন