বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:৩০ এএম
ভিজিএফের চাল
expand
ভিজিএফের চাল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ১০ কেজি চালের পরিবর্তে সুবিধাভোগীদের সাড়ে ৮ কেজি করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণের সময় একাধিক সুবিধাভোগী এ অভিযোগ করেন।

একাধিক সুবিধাভোগীরা জানান, প্রত্যেকের জন্য সরকারিভাবে ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে আমাদেরকে ওজনে কম দেয়া হচ্ছে । একটি নির্দিষ্ট বালতি দিয়ে চাল মাপা হচ্ছে এবং চাল দেওয়ার সময় সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ নামিয়ে রাখা হচ্ছে। পরে মেপে দেখা অনেকের ৮ কেজি ৩০০ গ্রাম ও সাড়ে ৮ করে দিয়েছে।

সুবিধাভোগীরা আরও বলেন, সরকার আসাদের মতো গরীব ও অসহায় মানুষের কথা বিবেচনা করে ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি ৮ থেকে সাড়ে ৮ কেজি। সঠিকভাবে চাল বিতরণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

তবে অভিযোগ অস্বীকার করে নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল (চেয়ারম্যান-১) রাশিদুল ইসলাম ফকির বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কাউকেই ওজনে কম দেওয়া হয়নি। এমনকি পরিষদে যারা কার্ডের বাহিরে আসে গরিব ও অসহায় মানুষ তাদের কাউকেই ফেরত দেওয়া হয় না। এমনকি আমি ব্যক্তিগতভাবে ৪০ বস্তা চাল কিনে দিয়েছি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup