বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে ভস্মীভূত ফিড মিল, ক্ষতি পরিমাণ ৮০ কোটি টাকা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
আগুনে ভস্মীভূত ফিড মিল
expand
আগুনে ভস্মীভূত ফিড মিল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছলিং বাজার এলাকায় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি. এর ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা যায়।

পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হারুন আর রশিদ বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টার কিছু সময় পর আমাদের ফিড মিলে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ফিড মিলের বড় ৩টি জেনারেটর, সাব স্ট্যাশন, বোল্টেজ স্ট্যাবুলেজার, ভিসিভি, এলটি, পিএফ আই, বয়লার মেশিন ৩ টি, একটি ট্রাকসহ ভারী এবং ব্যায়বহুল মেশিনারিজ পুরে যায়। এতে আমাদের ক্ষিতি হয় প্রায় ৮০ কোটি টাকা।

এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হই। এ ঘটনায় বড় আর্থিক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup