বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে আগুনে ভস্মীভূত বসত বাড়ি 

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে বসত বাড়িতে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
expand
টাঙ্গাইলের ঘাটাইলে বসত বাড়িতে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইলে বসত বাড়িতে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের এক বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আফরোজা ও ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, উপজেলার হরিপুর গ্রামে মোবাইল চার্জ দেওয়ার সকেট থেকে আগুন লেগে যায়। কোন কিছু বোঝে উঠার আগেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘাটাইল ফায়ার সার্ভিসের জানালে দুটি ইউনিট ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ ১০লক্ষ টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক আফরোজা আরো জানান, ঘরে মোবাইল ফোন চার্জ দিয়ে আমি বাহিরে কাজ করছিলাম। হঠাৎ ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। বাড়িতে অন্য কেউ না থাকায় আমার চিৎকারে এলাকাবাসী এসে সহযোগিতা করে।

এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup