

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ঘাটাইলে জমি-সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি রওশনারা (৬৫) নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মজিবর মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত হবিবর পলাতক থাকলেও তার স্ত্রী ফাতেমাকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।
পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানান, উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামের বড় ভাই মজিবরের সঙ্গে তার আপন ছোট ভাই হবিবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে ইউপি সদস্য মো. নাহিদের কাছে জানালে তিনি একটি সালিশি বৈঠকের তারিখ দেন।
রোববার মজিবর ও তার স্ত্রী রওশনারা জমিতে পানি দিতে গেলে হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হবিবর রওশনরার পেটে সজোরে লাথি মারেন। মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মজিবর বাদী হয়ে তার ছোট ভাই হবিবর ও হবিবরের স্ত্রী ফাতেমাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) প্রভাষ কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একজন আসামিকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন