শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পিটিসিতে ৫৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
টাঙ্গাইলে ৫৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
expand
টাঙ্গাইলে ৫৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টাঙ্গাইলে ৫৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পিটিসি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) ও পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব সরদার নুরুল আমিন, বিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলমসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইল জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, সাংবাদিকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা।

কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠ অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৫৭তম টিআরসি ব্যাচের ৪২৫ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, তোমরা সম্পূর্ণ মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ লাভ করেছ।

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, দক্ষতা, সততা, নিষ্ঠা ও একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করাই হবে তোমাদের প্রধান লক্ষ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন