

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে শুক্রবার সকালের মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এ ঝড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এলাকা অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। তাঁর মতে, ঝড়টি যশোর হয়ে রাতের মধ্যে খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন
