মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, প্রস্তাব অনুমোদন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
expand
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

র‌্যাবের নাম পরিবর্তন করে (এসআইএফ) স্পেশাল ইন্টারভেনশন ফোর্স নামে নামকরণের সীদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‌্যাবের নাম পরিবর্তনের পাশাপাশি পোশাক পরিবর্তনেরও সীদ্ধান্ত হয়েছে। পোশাক তৈরিরও কাজ চলমান।

তাছাড়া, নাম পরিবর্তনের জন্য ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অনুমতি দিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে আয়োজনে সব দিক থেকে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনবল অনেক বেড়েছে ইলেকশন উৎসবমুখর হবে টিআইবির যে প্রতিবেদন দিয়েছে সেটা তাদের ব্যাপার এর কোন সত্যতা নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, যে কোন ধরণের বিশৃঙ্খলা রোধে প্রস্তুত রয়েছে পুলিশ।

এ সময় ব্রি জেনারেল আলী হায়দার জানান, সেনাবাহিনী এককভাবে গত ৫ আগস্ট এর পর থেকে এই পর্যন্ত ৭ হাজার ৭শ’ ৩১টির বেশি অস্ত্র উদ্ধার করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
90'+8'
3 - 2
48' Erling Haaland
58' Erling Haaland
53' Ismaïla Sarr
90'+3' Ismaïla Sarr
World Cup