বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে: আসিফ মাহমুদ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 'ভারত আমাদের অবদমিত করে রাখতে চায়। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই আগ্রাসী মনোভাবের দরজা ভেঙে ফেলা হয়েছে।’

আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধায় টাঙ্গাইলের ঘাটাইলে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার এর শাপলা কলি প্রতীকের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

এ সময় আসিফ মাহমুদ বলেন, ‘"এই পথসভা কেবল একটি নির্বাচনী প্রচারণা নয়, এটি ঘাটাইলের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সংহতি সমাবেশ। আমরা বিশ্বাস করি, ১১ দলীয় ঐক্যজোটের এই জোয়ার ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে।' বিএনপিকে উদ্দেশ্য করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি গত ১৬ বছর কীভাবে আপনার পরিবার এবং আপনার দলকে নির্যাতন করা হয়েছে। এসব যদি ভুলে যান তাহলে আবারো বিপদ অপেক্ষমান। তখন আর আমরা আপনাদের পাশে থাকবো না।'

’ আসিফ মাহমুদ ভোটারদের সচেতন করে বলেন, 'আপনারা ভোট বিক্রি করলে আবারো সন্তান হারা, বাবা হারা অথবা স্বামী হারা হবেন।' আসিফ মাহমুদ আরো বলেন, 'গণভোট আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। তাই আগামীর দেশকে সুন্দর, স্বচ্ছ ও ইনসাফের দেশ গড়তে হ্যাঁ ভোটের বিকল্প নেই।'

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের এমপি পদপ্রার্থী মো: সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা জামাতের সেক্রেটারি হোসনে মো বারকক বাবুলসহ অসংখ্য নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup