

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সেবার স্বীকৃতি হিসেবে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আসাদুজ্জামান শাকিল অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি লাভ করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবিআই, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় মোঃ আসাদুজ্জামান শাকিল এই পদোন্নতি লাভ করেন। তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো পুলিশ বাহিনীর জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন দায়িত্বে তিনি আরও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন জেলা পুলিশ সুপার।
মন্তব্য করুন
