বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ, পণ্য উধাও

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:৫৫ এএম
টিসিবির ট্রাকসেল
expand
টিসিবির ট্রাকসেল

শেরপুরের নালিতাবাড়ীতে টিসিবি’র ট্রাকসেল কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠেছে। বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার জন্য নির্ধারিত পণ্য ঘাটতির ঘটনা ধরা পড়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছিলেন মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ নামের এক ডিলার।

জানা গেছে, এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ ছিল। কিন্তু পণ্য বিতরণের সময় স্থানীয় ভোক্তারা অনিয়মের অভিযোগ তুললে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হলে ৯০জন ভোক্তার বরাদ্দকৃত পণ্যের ঘাটতি রয়েছে।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার ও পৌরসভার অসাধু কর্মচারীরা অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলছেন।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন ভোক্তার পণ্য উধাও হচ্ছে। অনেকদিন ধরেই টিসিবির পণ্য বিতরণে এমন অনিয়ম হয়ে আসছে বলেও অভিযোগ করেন তারা।

পণ্য বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার বলেন, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতেন না। পণ্য কম পড়েছে শুনে তিনি আরেকটি ট্রাকে করে পণ্য পাঠিয়ে দিয়েছেন।

বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, টিসিবির পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup