সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে দাঁড়িপাল্লার লিফলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
expand
শরীয়তপুরে দাঁড়িপাল্লার লিফলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শরীয়তপুর ২ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন বকাউলের নির্বাচনী প্রচারণায় ছাত্রদল নেতার নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ( শনিবার ২৪ জানুয়ারী ) রাতে প্রার্থীর নিজ বাড়ী সখিপুরের চরভাগা এলাকায় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মাহমুদ হোসেন বকাউলের বোন মোর্শেদা হক পাপিয়া।

সংবাদ সম্মেলনে নারী কর্মী মোর্শেদা হক পাপিয়া অভিযোগ করেন, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে সখিপুর থানার চরকুমারিয়া বাহেরচর মকবুল হোসেন মোল্লা কান্দি এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সখিপুর থানা ছাত্রদল নেতা মানিক মোল্লা, অশ্রু মোল্লার স্ত্রী হ্যাপি সহ কয়েকজন অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে প্রচারণায় বাঁধা দেন। তারা বিএনপির দলীয় স্লোগান দিয়ে পোস্টার ছিনিয়ে নিয়ে হুমকিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে বলে অভিযোগ করা হয়।

মোর্শেদা হক পাপিয়া বলেন, বিএনপি পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী প্রচারণা ব্যাহত করার চেষ্টা করছে। এতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে গণতন্ত্রবিরোধী আখ্যা দেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রশাসনের নিরবতার সুযোগ নিয়ে বারবার এমন বাধা দেওয়া হচ্ছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নির্বিঘ্নে প্রচারণা চালানোর পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান । এসময় আরও বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মানিক মোল্লার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার বিষয়টি টেলিফোনের মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয় নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন