

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনগণকে দ্রুততম সময়ে দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম বলেছেন, সাতক্ষীরার সকল পর্যায়ে পুলিশি সেবা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সর্বোত্তম সেবা আমরা দিতে চাই।
শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এই ঘোষণা দেন।
সভায় নবাগত পুলিশ সুপার আরও স্পষ্ট করে জানিয়ে দেন, অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখা হবে। একই সঙ্গে তিনি জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন এবং জেলাকে শান্ত ও নিরাপদ রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।
পরিচিতি সভায় উপস্থিত গণমাধ্যমকর্মী ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রথম আলো ও ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপ্পি, আর টিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেকী ইলাহী এবং এটিএন বাংলার এম কামরুজ্জামান।
পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এবং ডিআই-১ আব্দুল আলিম।
এছাড়াও সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক চিত্র ও আইনশৃঙ্খলার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসির এম বেলাল হোসেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুল সামাদ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, নাগরিক টেলিভিশনের কৃষ্ণমোহন ব্যানার্জি, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, ঢাকা টাইমস ও দ্য ডেইলি ক্যাম্পাসের মো. হোসেন আলী, টাইমস টুডে ও বাংলাদেশ বুলেটিনের মিলন বিশ্বাস এবং ঢাকা পোস্টের ইব্রাহিম খলিলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় সাংবাদিকরা সাতক্ষীরার সীমান্ত অঞ্চলের চোরাচালান, মাদক কারবার রোধ এবং পুলিশি সেবা আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে আলোকপাত করেন। নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন এবং দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনে পুলিশি সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।