শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
expand
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।

সভায় জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড়গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ হয়েছে। এ তথ্যকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

সভায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা, অবৈধ মজুদদারির বিরুদ্ধে অভিযান জোরদার, যানজট নিরসনে নির্দিষ্ট বাস স্টপেজ চিহ্নিতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সুন্দরবনে জলদস্যু দমনে কার্যক্রম বৃদ্ধি এবং সরকারি খাস জমি উদ্ধারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Switzerland VS Bosnia-Herz
Scheduled
19 Jun, 01:00 AM
VS
World Cup