বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মির্জা ফখরুল  ‎

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে

‎রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল।
expand
বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল।

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোট ও ভালবাসায় বিএনপি আজ সংসদে দুই তৃতীয়াংশ আসল লাভ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি। জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহবান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি না এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।

কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।

এসময় রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচীব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহবায়ক ও জিলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন