বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতার ঘটনায় পুলিশের মামলা

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
expand
খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতার ঘটনায় পুলিশের মামলা

খাগড়াছড়ি সদর ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর পুলিশ তিনটি পৃথক মামলা দায়ের করেছে। খাগড়াছড়ি সদরে একটি এবং গুইমারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, খাগড়াছড়ি জেলা শহরের সিঙ্গীনালা এলাকায় অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর গত শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা শহরের সদর উপজেলায় অবরোধ চলাকালীন সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এই ঘটনার প্রেক্ষিতে সদর থানায় এসআই শাহরিয়ারের উদ্যোগে অজ্ঞাত ৬০০-৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

মামলায় পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, দাঙ্গা ও ভাঙচুরের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে এসআই ইমাম হোসেনকে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গুইমারায়ও ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। গুইমারার পুলিশ এক মামলা দায়ের করেছে, যেখানে নিহতদের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

এছাড়া পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাগড়াছড়িতে এখনও ১৪৪ ধারা বলবৎ রয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশের পরামর্শ অনুযায়ী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup