বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগে অনিয়ম, অসচ্ছতার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের (পরিচিতি নম্বর-১০৯০৫০০৪) বিরুদ্ধে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগে প্রয়োজনীয় সততা অবলম্বন না করায় দায়িত্বহীনতা প্রতীয়মান হয়েছে। অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন বলে মনে করছে কমিশন। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে রাজশাহীর আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগের বিষয় নিয়ে নির্বাচন কমিশন সচিবালয় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন