মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের পরিবারের সাথে জামায়াতের মতবিনিময় 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম
জুলাই যোদ্ধাদের পরিবারের সাথে পুঠিয়া জামায়াতের মতবিনিময়
expand
জুলাই যোদ্ধাদের পরিবারের সাথে পুঠিয়া জামায়াতের মতবিনিময়

জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে চারটায় বানেশ্বরে একটি হলরুমে অনুষ্ঠিত হয় ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন সঞ্চালনায় ছিলেন দলের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক নাজমুল হক

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়েছেন এবং যারা আজও কষ্ট বরণ করছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। শহীদ পরিবারের মর্যাদা রক্ষা এবং আহতদের পুনর্বাসনে জন্য রাষ্ট্র ও সমাজবর্গের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন।

বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শহীদ ও আহত পরিবারের খোঁজখবর রাখার জন্য দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন শহীদ আলী রায়হানের পিতা মসলেম উদ্দিন জুলাই যোদ্ধা আহত হারুনুর রশিদ পিতা মজিবুর রহমান,রাকিবুল ইসলাম পিতা জাহিদুল বড়বড়িয়া চারঘাট ৫ আগষ্ট ছাত্রলীগের আঘাতে আহত হন ।বাদশা আলী পিতা জাহেদ আলী ২২ জুলাই সাভারে পুলিশ ও ছাত্রলীগের আঘাতে আহত হন,মমিনুল হাসান পিতা আঃ রশিদ ফকির ৫ আগষ্ট আলুপট্টি সচ্চ টাওয়ার ছাত্রলীগ ও পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন,ফাহিম হাসান শুভ পিতা আঃ মান্নান চারঘাট ঝিকরা ১৮ জুলাই ঢাকা মেরুর বাড্ডায় ছাত্রলীগ ও পুলিশের ছয়টি গুলিতে আহত হন।তাদের সকলের অনুভূতি, স্মৃতিচারণ এবং বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় জামায়াতের নেতৃবৃন্দ তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন