বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় আওয়ামী লীগের কার্যালয়ে আবারও ব্যানার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আবারও একটি ব্যানার টানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দীর্ঘ ১৯ মাস ধরে বন্ধ রয়েছে।

হঠাৎ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে একটি ব্যানার টানানো দেখতে পান।

খবরটি ছড়িয়ে পড়লে পুলিশের গোয়েন্দা বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় পথচারী ও উৎসুক জনতাও সেখানে ভিড় করেন।

দলীয় কার্যালয়ের পাশের এক চা–দোকানি জানান, “রাতে দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলাম। সকালে এসে দেখি ব্যানার ঝুলছে। রাতের কোনো এক সময় হয়তো কেউ এটি লাগিয়ে গেছে।”

ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নজরুল ইসলামের ছবি দেখা গেছে।

ব্যানারে লেখা ছিল— “এ দেশ আমাদের, এই মাটি আমাদের। মো. নজরুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগ।”

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন, “বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে গিয়ে ব্যানারটি পাওয়া যায়নি। কেউ হয়তো খুলে নিয়ে গেছে।”

এর আগে ২০ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে একটি উদ্বোধনী ব্যানার টাঙানো হয়েছিল।

সেই ব্যানারে লেখা ছিল— রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলাসহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিসের শুভ উদ্বোধনের ঘোষণা। ওই ব্যানারেও মিতুল হাকিমের ছবি সংযুক্ত ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup