মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত আবদুল্লাহ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা কোনো মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে সেজদা দেব না। জনগণের স্বার্থে, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”

সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুরে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শহরের সি ও অফিস মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎হাসনাত আবদুল্লাহ বলেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে তারা বিকল্প রাজনীতির যে অঙ্গীকার করেছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে জনগণকে বলেছিলাম—ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি রক্ষায় আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।”

‎সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত পাঁচ মাসে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক লুটেরা ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদে এবং রাজপথে সোচ্চার থেকেছেন। তিনি অভিযোগ করে বলেন, দেশের সম্পদ লুটের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং দুর্নীতি, দখলদারিত্ব ও লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পরিষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা।

‎সভায় হাসনাত আবদুল্লাহ এনসিপির সদস্য সচিব মাইনুল হাসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

পথসভায় জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। বক্তারা গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপির রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন