

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে সাপের কামড়ের পর তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পটুয়াখালীতে রেফার করা হলে অ্যাম্বুলেন্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত জাকির মৃধা গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর অ্যান্টিভেনাম না দিয়ে তাকে পটুয়াখালীতে রেফার করা হয়। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
তবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা বলেন, রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এসেছিলেন। শারীরিক অবস্থা বিবেচনায় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অ্যান্টিভেনাম না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবা উদ্দিন জানান, রোগীর শ্বাসকষ্ট ও উচ্চ প্রেসার থাকায় সিনিয়র কনসালট্যান্টের পরামর্শে অ্যান্টিভেনাম না দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়। তিনি জানান, হাসপাতালে বর্তমানে ৪০ ভায়াল অ্যান্টিভেনাম মজুত রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


