সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে গাঁজাসহ এক যুবক আটক

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
গাঁজাসহ এক যুবক আটক
expand

পটুয়াখালীর বাউফলে ৩ কেজি গাজাসহ মো. শাহিন মল্লিক(৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আজ সোমবার সকালে শাহিনকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামের মল্লিকবাড়ী অভিযান পরিচালনা করেন বাউফল থানার এস.আই মোফাজ্জেল হোসেন।

এ সময় ৩ কেজি গাজাসহ নাগর মল্লিকের ছেলে শাহিন মল্লিক আটক করেন তিনি। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আটকৃত শাহীন মল্লিককে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank