বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে বিএনপির ৪ নেতা বহিষ্কার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ঠিক এমন সময় পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে চার নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মো. আতাহার শিকদার এবং কেশবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদ মুন্সী ও সিনিয়র সহসভাপতি মো. আফজাল হোসেন সিকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল আলম তালুকদারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন চেয়ে প্রচারে অংশ নিচ্ছেন।

পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।

দলীয় নীতিমালা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙের কারণে দল থেকে প্রথম অব্যাহতি পরে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup