রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে এক বাংলাদেশী আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশ কালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী ক্যাম্পের সদস্যরা। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ওই বাংলাদেশি নাগরিককে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা। আটক বাংলাদেশীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলায় তাকে পঞ্চগড় আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বোদা থানা পুলিশ।

আটক বাংলাদেশী অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৭৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকা দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস। এসময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তারা আইনি প্রক্রিয়া শেষে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি কাজের সন্ধানে তিনি ভারতে অবৈধ উপায়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, আটক ওই বাংলাদেশীকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে থানায় একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, আমাদের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এসময় ওই বাংলাদেশী ব্যক্তি ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি। পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সীমান্তে অবৈধ উপায়ে কোন কিছু পাচার, অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গরু সহ যে কোন চোরাচালান রোধে সদা তৎপর রয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup