রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপিরে মামলা দিয়া দৌড়ামু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে সখ্য বজায় রাখার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায়।

জাহাঙ্গীর আলম উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি। ভাইরাল ভিডিওতে জাহাঙ্গীরকে মোবাইলে জনৈক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়।

কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।’

এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থি। আমি এখনো ভিডিওটি দেখিনি। তবে ভিডিওর সত্যতা যাচাই সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলের কোনো পর্যায়ের নেতার কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমি ভিডিওটি দেখিনি, তাই সত্যতা যাচাই না করে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি যদি সত্যিই এমন কথা বলে থাকেন, তবে বিষয়টি অত্যন্ত গুরুতর। সত্যতা নিশ্চিত হলে দলের হাইকমান্ডের নির্দেশে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup