সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আসিফ (১১) ও সাথী আক্তার (৯) ওই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের ছেলে-মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু তাদের মা আসিয়া বেগমের সঙ্গে বসবাস করতো। তার মা একজন দিনমজুর। রোববার সন্ধ্যায় কাজ শেষ করে তিনি বাড়ি ফেরার পর ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের সন্ধানে তল্লাশি চালান। একপর্যায়ে রাতে বাড়ির পাশে পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালিয়ে একই পুকুর থেকে সাথী আক্তারের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন