

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার-ফুলতলা রোডের আহমদনগর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত সোলায়মান হকের বাড়ি বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে সদ্দারপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। পেশায় পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আহমদনগর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোঁমুখি সংঘর্ষ ঘটে। এসময় তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটিকে আটক করা সহ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন