বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির তৎপরতায় বিএসএফের হাত থেকে ফিরল দুই শিক্ষার্থী

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
বিএসএফের হাত থেকে ফেরা দুই শিক্ষার্থী
expand
বিএসএফের হাত থেকে ফেরা দুই শিক্ষার্থী

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশী শিক্ষার্থীকে ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আমরা দ্রুত সময়ে তাদের ফেরত আনতে সক্ষম হয়েছি।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ফেরত আসা দুই শিক্ষার্থী হলো জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) । তারা রশেয়া উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বোনের বাড়িতে বেড়াতে এসে আজ সকালে তারা সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকায় ছবি তুলতে যায়। অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। প্রত্যক্ষদর্শী লাকি আক্তার জানান, বিএসএফ সদস্যরা তাদের আটক করার সময় মারধরও করেছে।

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে বিকেলে তাদের হস্তান্তর করা হয়। গড়িনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু জানান, বিজিবির সিও’র ঐকান্তিক প্রচেষ্টায় এবং দ্রুত যোগাযোগের কারণে শিক্ষার্থীদের দ্রুততম সময়ে ফেরত আনা সম্ভব হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup