মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
নিহত স্বজনের আহাজারি
expand

পাবনা সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার এক পুকুর থেকে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত: সেকেন সরদারের ছেলে আব্দুল আজিজ (৫৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, আব্দুল আজিজ সোমবার (০৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়।

পরে আর সে বাড়িতে ফিরে আসেনি। আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে লাশ ভাসতে দেখে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয়।

এখবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আজিজের লাশ বলে সনাক্ত করে।

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অতি দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank