

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় চুয়াডাঙ্গার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পাবনা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জানান রেঞ্জ ডিআইজির মাদকবিরোধী বিশেষ নির্দেশনার অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে ফরিদপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম গোবিন্দ মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় একটি রুপালি রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডালার ভেতর থেকে তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫০০ বোতল অবৈধ ফেনসিডিল জব্দ করা হয়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও মাদক কারবারি মো. মিরাজুল ইসলাম (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী এলাকার বাসিন্দা। তিনি মো. ইয়াসিন আলীর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।