শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নকলা থানার পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এইচ পিকুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়ন এর জহুর উদ্দিন এর ছেলে মাহিন ( ১৭), একই ইউনিয়ন এর কামাল হোসেন এর ছেলে (১৮) রকি, চানু মিয়ার ছেলে শুভ (১৭), গেসুমিয়ার ছেলে কামরুল (২০), এনামুল হক এর ছেলে সিয়াম (১৮), আয়নল মিয়ার ছেলে নয়ন (১৮)।

নকলা থানার এসআই জুয়েল জানান, নকলা থেকে শেরপুর জেলা ছাত্রলীগের আজকে মঙ্গলবার দুপুরে একটি মিছিলের প্রস্তুতি চলছে বলে আমরা গোপন সংবাদে জানতে পারি। পরে নকলা উপজেলার গড়েগাও মোড় থেকে সি এন জি থামিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, নকলা থানার সন্ত্রাস বিরোধী আইনে ১/২৫ দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank