বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের হুমকি: বিএনপি নেতার বিরুদ্ধে সমন জারি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
বিএনপি নেতা মির জুমলা মিঠু
expand
বিএনপি নেতা মির জুমলা মিঠু

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে জামায়াতকে ভোট দিলে তাদের চিহ্নিত করে এলাকাছাড়া করার হুমকিদাতা বিএনপি নেতা মির জুমলা মিঠুর বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে বেগমগঞ্জ উপজেলার বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার তার বিরুদ্ধে ওই সমন জারি করেন।বিচারক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভিডিওতে ওই নেতার বক্তব্য শুনে তাকে শোকজ করা হয়। পরে তিনি জবাব দিয়েছেন। আজ বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে ওই নেতার বিরুদ্ধে সমন জারি ও নির্বাচন কমিশনের কাছে পরবর্তী ব্যবস্থা নিতে লিখিত দেওয়া হয়েছে।

এর আগে, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির জুমলা মিঠু জামায়াতে ইসলামীকে ভোট দিলে তাদের চিহ্নিত করে এলাকাছাড়া করার হুমকি দেন।

তিনি নোয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলুর পক্ষে ভোট করার সময় একটি উঠান বৈঠকে ওই বক্তব্য দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‌‘মনে রাখবেন, যারা স্থানীয় জামায়াতের ভোট করে তাদের চিহ্নিত করে রাখবেন। আমরা তাদের থেকে জবাব আদায় করে ছাড়বো। আমরা তাদেরকে এলাকায় থাকতে দেবো না- এইটা হলো আমাদের সাফ কথা। এই বক্তব্য অনেকে রেকর্ড করলেও কিছু যায় আসে না।’

বিষয়টি জানার পর বেগমগঞ্জ নির্বাচনি অনুসন্ধান কমিটি মির জুমলা মিঠুকে শোকজ করে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শোকজের জবাব দিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা মিঠু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Colombia VS Congo DR
Scheduled
24 Jun, 08:00 AM
VS
World Cup