বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

​নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের প্রতিবাদে নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও
expand
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের প্রতিবাদে নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

​ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধকরণ এবং নির্বাচনী কারচুপির ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীতে জেলা নির্বাচন অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় ‘সচেতন জুলাই ঐক্য’-এর ব্যানারে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ মূলত স্বচ্ছতা পরিপন্থী। তারা অভিযোগ করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে কেন্দ্র থেকে তথ্য আদান-প্রদান বাধাগ্রস্ত করে নির্বাচনী কারচুপির পথ প্রশস্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

​কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন এনসিপির জেলা সদস্য সচিব কাজী তানভীর, ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা সভাপতি হাবিবুর রহমান আরমান, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক আরিফুর ইসলাম।

​সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, "জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কোনো ধরনের নির্বাচনী প্রহসন মেনে নেওয়া হবে না। প্রযুক্তির এই যুগে কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা দুরভিসন্ধিমূলক। ইসিকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।"

​জাতীয় নাগরিক কমিটির সংগঠক ইয়াছিন আরাফাত এবং সাবেক সমন্বয়ক তানভীর সিয়াম সহ বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে।

​বিকেল থেকে শুরু হওয়া এই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ইসি অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রায় এক ঘণ্টা অবস্থান ও বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে কমিশন বরাবর একটি স্মারকলিপি পেশ করার ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup