সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, ছিনতাইকারী নিহত

​নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জু নিহত
expand
গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জু নিহত

​নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছিনতাই করার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হওয়া এলাকাবাসীর গণপিটুনিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জু (২৫) নিহত হয়েছেন।

​সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্দার বাড়ির দরজার সামনে এই ঘটনা ঘটে।

নিহত মঞ্জু চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর এলাকার বাসিন্দা এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রসহ পাঁচটিরও বেশি মামলা ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে মঞ্জু দক্ষিণ হাজীপুর এলাকার মন্দার বাড়ির সামনে এক ব্যবসায়ীর কাছ থেকে একটি সিএনজি থেকে নামিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছিলেন।

​এসময় বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মঞ্জুকে অবরুদ্ধ করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর বারী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​ওসি আরও নিশ্চিত করেন, নিহত মঞ্জু এলাকার চিহ্নিত অপরাধী এবং তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ৫টিরও বেশি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X