শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে সন্তান প্রসব, দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন উম্মি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম
নবজাতক শিশুর জন্য উপহার সামগ্রী দেন দায়িত্বরত সচিব। ছবি: সংগৃহীত
expand
নবজাতক শিশুর জন্য উপহার সামগ্রী দেন দায়িত্বরত সচিব। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে সকালে হাসপাতালে সন্তান প্রসব করে দুপুরে কেন্দ্রে এসে এইচএসসি পরীক্ষা দিয়েছেন উম্মি নামের এক পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

উম্মি শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে ও গয়া গোলাহাট কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

জানা গেছে, আজ সমাজ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে উম্মির প্রসব ব্যথা শুরু হয়। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি সন্তান প্রসব করেন। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্র সচিবকে বিষয়টি জানিয়ে শারীরিক অসুস্থতা নিয়েই তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শেষে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সচিব সেই পরীক্ষার্থীর নবজাতক সন্তানকে উপহার সামগ্রী দেন।

সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. শাহীদ শাহাব বলেন, আজকে একজন পরীক্ষার্থী সকালে হাসপাতালে সন্তান প্রসব করেন। পরে দুপুরে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটি আমাদের জানালে আমরা তার পরীক্ষা নিয়েছি। সেইসঙ্গে পরীক্ষা শেষে তার নবজাতক সন্তানকে আমাদের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন