বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুড়িতে বৃষ্টির মধ্যে জামায়াতে ইসলামের গণমিছিল

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
খালিয়াজুড়িতে বৃষ্টির মধ্যে জামায়াতে ইসলামের গণমিছিল
expand
খালিয়াজুড়িতে বৃষ্টির মধ্যে জামায়াতে ইসলামের গণমিছিল

নেত্রকোনার খালিয়াজুড়িতে জুলাই-আগস্ট ২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বৃষ্টির মাঝেই জামায়াতে ইসলামের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির ও কৃষ্ণপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা চত্বর থেকে মিছিল শুরু হয়। উপজেলা প্রেসক্লাব ও থানা মোড় হয়ে খালিয়াজুড়ি কলেজ মাঠ হয়ে নতুন বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন—

নেত্রকোনা জেলা জামায়াতের শূরা সদস্য ও মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন,

খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ রিয়াজউদ্দিন আহমেদ,

খালিয়াজুড়ি সদর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন,

মেন্দিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম,

সদস্য মাওলানা মিরাশ উদ্দিন, আহসানুল হক, মো. রাসেল,

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া ও সাধারণ সম্পাদক আবু হুরায়রা।

তিন থেকে চার শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই বৃষ্টিভেজা গণমিছিলটি সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup