বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়া উপজেলা বিএনপির নেতৃত্বে মাসুম ও রফিকুল

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
মো. মাছুম চৌধুরী ও রফিকুল ইসলাম রফিক
expand
মো. মাছুম চৌধুরী ও রফিকুল ইসলাম রফিক

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যালট ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. মাসুম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে ২৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন রফিকুল ইসলাম রফিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০০৮ সালে। এর মাঝে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি করা হলেও আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর নতুন উদ্দীপনায় এবার সম্মেলন সম্পন্ন করেন স্থানীয় নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ হয়। উপজেলার সাত ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাসুম চৌধুরী (ছাতা) ও খায়রুল কবীর তালুকদার (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে ছিলেন রফিকুল ইসলাম রফিক (মাছ), খসরু আহমেদ (তালা) ও মুর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল (ফুটবল)।

ফলাফলে দেখা যায়—

সভাপতি পদে: মাসুম চৌধুরী (ছাতা) ৩৩৭ ভোট, খায়রুল কবীর তালুকদার (চেয়ার) ১৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে: রফিকুল ইসলাম রফিক (মাছ) ২৫৩ ভোট, খসরু আহমেদ (তালা) ১৫৪ ভোট, মুর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল (ফুটবল) ৮০ ভোট।

এর আগে দুপুরে প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম।

এছাড়া বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।

উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজাসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup