মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোররাতে নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন, গ্রেপ্তার ২

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:০৫ এএম
নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব
expand
নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন থেকে ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে পৌর শহরের পৌরসভা সংলগ্ন বকুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার।

তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার সৈয়দ আল রাকিব নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং কর্মী সাব্বির।

স্থানীয় পুলিশ ও ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, মঙ্গলবার ভোরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন দাবি জানিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে বকুলতলা এলাকায় জমায়েত হলে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
16'
0 - 0
World Cup