মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ৮ দফায় নার্স-মিডওয়াইফদের শাটডাউন কর্মসূচি

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
নেত্রকোণাতেও প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন
expand
নেত্রকোণাতেও প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন

আট দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো নেত্রকোণাতেও প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনএ সভাপতি ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক বিউটি রানী দাস, সহ-সভাপতি হান্না বর্মণ, নার্সিং ইনস্ট্রাক্টর মো. বাদশা মিয়া এবং বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. হিরণ মিয়া।

বক্তারা বলেন, আমরা রোগীর সেবা দিতে চাই, রাস্তায় নামতে চাই না। কিন্তু দাবি মানা না হওয়ায় আমাদের আন্দোলনে যেতে বাধ্য করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে রোগীদের কোনো ক্ষতি হলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

নেতৃবৃন্দ আরও জানান, আট দফা দাবি দ্রুত পূরণ না হলে আগামী ২ ডিসেম্বর সারাদেশে একযোগে পূর্ণাঙ্গ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup