শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৩:৪৫ পিএম
কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক
expand
কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক

চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

সম্প্রতি প্রতিভা অন্বেষণের কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতা চলাকালীন সময়ে পেটে গুরুতর আঘাত পেয়ে আহত হয় মিথিলা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বিষয়টি জানার পর আমিনুল হক তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজখবর নেন।

পরে শুক্রবার (১৫ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তার মাকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে, চিকিৎসাধীন মিথিলার সাথে কথা বলেন তিনি।

এ সময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারো খেলায় ফেরার সাহস যোগান, একই সাথে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্রীড়াবিদদের পাশে আছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে।

মিথিলার মা সেলিনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান, এবং এই সহযোগিতা তাকে পড়াশোনা এবং খেলাধুলায় ফিরতে সহায়তা করবে বলে জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup