

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের নলডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিপরুল ইউনিয়নের বাঁশভাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের নারী-পুরুষসহ ১০ জন আহত হন। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন আরব আলী, বিউটি, দুলাল, আসিফ, আনসার, লিটন ও হযরত।
তবে বিপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার দেব জানান, বিষয়টি দলীয় কোনো সংঘর্ষ নয়। এটি শুধুমাত্র প্রতিবেশীদের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
