শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফাহমিদা হক

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
বক্তব্য দিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
expand
বক্তব্য দিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিস্তার রোধে কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

শনিবার (২০ জুন) শনিবার সকালে উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণ ধুরু যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, এটি গোটা সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ সহজেই মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারে।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) বায়েজিদ বিন মরসুর, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম আমান উল্লাহ, দূর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোখলেছুর রহমান, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদ বেনু, সরদার জাকির হোসেন, আলোর প্রতীক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মাহফুজ রায়হান রাজু'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup