

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৬ সন্তানের জননী ৮০ বছর বয়সী বৃদ্ধ মায়ের দ্বায়িত্ব নিতে চায়নি কোন সন্তান। সে কারনে রান্না ঘরে মানবেতর জীবন যাপন করছেন এই বৃদ্ধা। তবে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে বড় ছেলের ঘরে দিয়ে আসে ওই বৃদ্ধাকে।
নরসিংদীর বেলাবো উপজেলার হাড়িসাঙ্গান গ্রামে ছয় সন্তানের জননী ৮০ বছর বয়সী বৃদ্ধা নূরুন নাহারের মানবেতর জীবনযাপনের ঘটনাটি যেন মানবতার অবক্ষয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
জানা যায়, বয়সের ভারে নুয়ে পড়া নূরুন নাহার প্যারালাইজড ও দৃষ্টি প্রতিবন্ধী। স্বামী নূরুল্লার মৃত্যুর পর তার একমাত্র ভরসা ছিল ছেলে-মেয়েরা। কিন্তু শেষ বয়সে এসে সেই ভরসার জায়গাই তার জন্য পরিণত হয় এক টুকরো নরকে।
তিন ছেলে ও তিন মেয়ের সবাই সচ্ছল হওয়া সত্ত্বেও কেউই তার দায়িত্ব নিতে আগ্রহ নয়। ফলে দীর্ঘদিন তিনি তার ননদের বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তার ননদ তাকে নিজ বাড়িতে এনে রেখে গেলে ছেলে ও পুত্রবধূরা তাকে গ্রহণ করতে অনীহা প্রকাশ করে।
একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে থাকলে এলাকাবাসী তাকে আবার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু সেখানেও তাকে ঘরে না রেখে রান্নাঘরে ফেলে রাখা হয়।
এভাবে গত ৩ দিন ধরে তিনি রান্নাঘরে মানবেতর অবস্থায় জীবনযাপন করছিলেন।
ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এই ঘটনায় বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমানউল্লাহ বলেন বেলাব থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে।পুলিশ তাকে তার বড় ছেলের ঘরে পৌঁছে দেয় এবং পরিবারের সদস্যদের তার যথাযথ যত্ন নেওয়ার নির্দেশনা প্রদান করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সন্তানেরা সচ্ছল হওয়ার পরও একজন অসহায় মায়ের এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মন্তব্য করুন